:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

নীলকান্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নীলকান্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

  • ১১:৪১:০০ PM
আমার ভেতরে একটা পৃথিবী আছে,
সেখানে তুমি নামের ঝর্ণা আছে,
দিন হয়, রাত হয়, শিশির পড়ে।আমার ভেতরেও একটা আকাশ আছে,
সেখানে তুমি নামের মেঘ জমে,
ঝড় হয়, বিদ্যুৎ চমকায়, বৃষ্টি ঝরে।




আমার ভেতরেও একটা আকাশ আছে,
সেখানে তুমি নামের মেঘ জমে,
ঝড় হয়, বিদ্যুৎ চমকায়, বৃষ্টি ঝরে।
আমার ভেতরেও না একটা পৃথিবী আছে,
সেখানে তুমি নামের ঝর্ণা আছে,
দিন হয়, রাত হয়, শিশির পড়ে।
  • ৩:০৩:০০ PM

প্রিয় পুটি ,

অনেক দিন পর লিখছি তোমায়। অনেকবার তোমায় লিখবো বলেও লিখা হয়ে উঠে না। হৃদয়ের যন্ত্রণা গুলো চাপা দিয়ে রাখি, রাখতে হয়। তবুও যখন ঘুরে ফিরে সব গুলো সোস্যাল মিডিয়া হাতরে তোমাকে না পাই, তখন গোপনে রেখে দেয়া আমার স্মৃতির এলবাম থেকে রোমান্থন করি ফেলে আসা এক শত বিশ শতাব্দীর দিন গুলো। 

Sad Memories_Puti_Ai

তোমার আমার সেই দিন গুলো। আজো তেমনি খুব মনে পড়ছিলো তোমায়। স্মৃতির এলবাম হাতড়ে গত এক যুগ আগের দিনগুলো আবার বের করলাম। কালবৈশাখী ঝড়ের মধ্যে ছাদের উপর তোমার আমার খুনসুটি, রাতের পর রাত জেগে ভিডিও কলে আমাদের সেই ভালবাসা, দীর্ঘ বিরহের পর এক পশলা বৃষ্টির মত দশ বছর পর একদিনের সেই ঘুরাঘুরি, সব কিছু। 


নিজের অজান্তেই বুকটা ভারী হয়ে গেলো। কোথায় যেন এক না পাবার যন্ত্রনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিলো। আমি সেই যন্ত্রণা বুকে নিয়ে লিখতে বসলাম তোমায়। 


জানো পুটি, আমার জীবনে তুমিই একমাত্র নারী যাকে আমি এত ভালবেসেছিলাম, এত ভালবাসি যে এখনো ভুলতে পারিনা। হয়ত পারবো না। হয়ত তুমিও কখনো কখনো আমাকে মনে করো এমনিভাবে। হয়ত এমনি করেই কোন এক নিস্তব্ধ রাতে খুঁজে বেড়াও আমাকে। 


হতে পারে এটা আমার কল্পনা। কিন্তু মনে হয় তুমিও খুজো আমাকে। শুধু তোমার সেই খোজার কোন ট্রেস থাকে না। আর আমি ইচ্ছে করে তোমার কাছে আমার ট্রেস রেখে আসি। যদি কোনদিন আবার আমাকে খুজো তবে যেন খুঁজে পাও। 

সত্যি বলছি, এখন হয়ত জীবনের পাশাখেলায় হেরে যাওয়া মানুষটা চাইলেই আর ফিরে যেতে পারে না। চাইলেই অন্য কারো কাছ থেকে নিজের প্রিয় মানুষটাকে ছিনিয়ে আনা যায় না। কিন্তু তাহলে এত কষ্ট হয় কেন? 

একটা ভুলে জীবনটা এমন হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। আর আজ ভেবেও কুল কিনারা পাইনা। দুজনের ভুল ছিলো, কিন্তু সত্যিই বলছি, তোমাকে ভালবাসায় আমার কোন খাত ছিলো না। 

যাই হোক, কি লিখব,লিখব না, বুঝতেছিনা। অন্য কোন দিন আবার লিখব। বুকের ভেতরটা হাহাকার করছে। ভাল থেকে প্রিয় নারী। আমি না হয় তোমার স্মৃতির সাথে খারাপই থাকলাম । কখনো আমাকে খুঁজে পেলে তোমার চিহ্ন রেখে যেও। জানব, তুমি আমাকে খুঁজে পেয়েছিলে,খুজতে এসে।


ভাল থাকো। 

ইতি

মটু

কালেক্টেড

সোমবার, ৬ মে, ২০২৪

  • ৩:৩৪:০০ PM
যদি বছর পঁচিশ পর, 
কাঁচাপাকা চুলে আসে বয়সের ছাপ,
বাঁ পাজড়ের নীচে থাকা প্রেস মেকারে 
ধুকে ধুকে চলে হৃদস্পন্ধন, 
সেদিনও তোমায় ভালবেসে যাবো।

পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যদি তুমি
পেছন ফিরে চাও, 
দেখবে সেদিনও তোমার হাত
ধরার জন্য আমি হাত বাড়িয়ে আছি।
যদি আরো বছর দশ পর
চামড়ার ভাজে ভাজে জেগে উঠে বয়সের ছাপ,
শরীরের ভার বইতে না পারে বৃদ্ধ পা,
তোমার হাতের লাঠি হয়ে 
সেদিনও ভালবেসে যাবো।


একশত বিশ শতাব্দীর স্মৃতির আস্তরণে
যদি ধূলো জমে যায়!
মোটা ফ্রেমের চশমার নীচে ক্ষীন দৃষ্টির চোখ দুটো যদি
ছলছলিয়ে উঠে! রুমাল হাতে মুছে দেবার জন্য
সেদিনও দেখবে আমি পাশে বসে আছি।

যদি বছর পচিশ পর
জীবনের স্বাদ অবসাদে একলা রাতে, 
গুরুমগুরুম বজ্রপাতে ভয় হয়! 
স্মৃতিরা যদি তীব্র ঝড় তোলে তোমার হৃদয় আঙিনায়!
সেদিনও দেখবে প্রশস্ত বুক নিয়ে আমি তোমারি প্রতীক্ষায়।।

যদি আরো বছর কুড়ি পর
স্মৃতির আস্তরণে ঢাকা বহমান নদীটার
প্রবাহ থমকে যায়!
যদি ধোয়া ধোয়া ফেলে আসা স্মৃতিগুলো 
ক্ষনে ক্ষণে নাড়া দেয় ছিড়ে যাওয়া নিউরনে,
সেদিনও তোমায় ভালবেসে যাবো।

নীলকান্ত©
৬ মে ২০২৪ ইং



সোমবার, ১ এপ্রিল, ২০২৪

  • ৯:৫৮:০০ AM
ধূলো আর কাঁদাতে মাখামাখি
আমার গাঁয়ের মেঠো পথ,
কত অবহেলা ছিলো তার প্রতি..
ছিল অজস্র রাগ অভিমান,
নাগরিক সুবিধা যত আছে ঐ
জমাকালো শহরে,
না না, এ গ্রাম, 
এ মেঠো পথ,
এ নয় আমার উপযুক্ত স্থান।।

মনের ভেতর জমকালো ঐ শহরের হাতছানি
নিয়ন বাতি, টিং টিং রিক্সা আর মোটরের হর্ণ
সারারাত জেগে থাকা শহরের বুকে
কি না জানি আছে কোন সাত রাজারই ধন!

আছে শিক্ষার পরিবেশ, হবে নতুন বন্ধু শত
আমিও এগিয়ে যাবো
পেরুবো আছে বাধা যত,
হবে উপযুক্ত কর্মসংস্থান,
না না, এই গ্রাম,
এই মেঠো পথ,
এ নয় আমার উপযুক্ত স্থান।।

অতঃপর দৃঢ় মনোবল, দৃপ্ত শপথ
ধরেছিলাম জমকালো শহরের পথ।
কত রঙিন আলো,
কত শত মানুষ, 
বন্ধু,বান্ধব,  টাকার উড়াউড়ি..।।
গ্রামের ছেলে শহরে আছি, বেড়েও গেছে মান।
না না, ওই গ্রাম,
ওই মেঠো কাদামাখা পথ,
এ নয় আমার উপযুক্ত স্থান।।

এভাবে সময় গড়ায়।
ধরা পরে অদেখা শহরের কদর্যতা, 
চোখের সামনে সম্ভ্রম হারায় নারী,
উচু উচু দালানকোঠার উপর দিয়ে
সূর্যের ক্ষীণ আলোর মতই
ভালো গুলো আসে-যায়।
কুৎসিত চেহারাটা ফুটে উঠে দু চোখে।

শূন্য পকেটে অসহায় হয়ে পরে ক্লান্ত শরীর,
মাথা গোঁজার ঠাই টুকুও ঠেলে দেয় 
খোলা আকাশের নীচে।
নিয়ন বাতির আলোয় শরীরী আত্মাগুলো
খদ্দের খুঁজে বেড়ায়, 
পেটের ক্ষুধা মেটাতে গ্রামের সবচেয়ে সরল মেয়েটিও 
অন্যের দেহের ক্ষুধা মেটায় হোটেলের স্যুইটে।
তারপর, 
নিরবে অশ্রু জলে গোসল করে।
বাথরুমের শাওয়ার ছেড়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়,
পারে না। 
উচ্চশিক্ষার স্বপ্নগুলো বাথরুমের শাওয়ারে ধুয়ে যায়, মুছে যায় সতীত্বের অহংকার।
কেউ কেউ উপদেশ দেয়, সতীত্ব কি!!  ওসব কিছুনা।
কিন্তু তবুও বিবেকের কাছে চির অপরাধী হয়ে
আরেকবার বাঁচার ইচ্ছায় পা বাড়ায় অচেনা। 

এ শহরে সব হয়,
জমকালো আলোয় দিন কখনো রাত হয়না।

২০ জানুয়ারি ২০২০
  • ৯:৪৫:০০ AM
হঠাৎ ঘুম থেকে জেগে ওঠা 
আঙুলের ফাঁকে সিগারেট।
ধোয়া উঠা কুয়াশা
ডায়েরির ছেড়া পাতা
কলমের কালি শেষ। 
ভাল নেই বলেই আমি, 
ভালো আছি বেশ।। 

ধরে রাখা হাত, নির্ঘূম রাত
জমাট স্বপ্নের প্লাটিলেট।
ফেলে আসা দিন
সবশেষ চুম্বন 
নেই কিছু আর অবশেষ।
ভাল নেই বলেই আমি, 
ভালো আছি বেশ।। 

#নীলকান্ত
২ নভেম্বর ২০২২
3:30 am

সোমবার, ১১ মার্চ, ২০২৪

  • ৬:৪৫:০০ AM
প্রোফাইলে এখন দুজনের ছবি শোভা পায়।
সিংগেল স্ট্যাটাসটাও In a relationship.
আঙুলে জ্বলজ্বল করা রিংটা বলে দিচ্ছে
এংগেজড। রিলেশনটাও বেশ Deep.
তাই ভার নেই আর।
মাথার উপর চাপ নেই অপরাধবোধের।
হালকা ভাবে নেমে গেছে হৃদয়ের ভার।
বেশ উৎফুল্ল ভেতরের প্রেমিক মন,
শুধু মাঝে মাঝে ভিজে যাচ্ছে দু চোখের কোণ,
তবুও চাপ নেই আর।
নেমে গেছে জমা রাখা হৃদয়ের ভার।

প্রোফাইলে এখন চশমা পড়া ছেলেটার পাশে
টোল পড়া গাল।
একদিন এই প্রেমিকের চোখেও চশমা ছিলো,
কিন্তু প্রোফাইলে এই ফটো আপডেট করার সাহস হয়নি।
এখন অবশ্য বিষয়টা অন্য,
রিলেশনশিপ স্ট্যাটাসে কমপ্লিকেটেড থেকে
এখন হয়েছে ম্যারিড টু...
আগের আর এখনকার ব্যাপারটা পুরোটাই ভিন্ন!
চাপ নেই। ভার মুক্ত এখন প্রেমিক।
অপরাধবোধের ঘূণ আর হৃদয় পোড়াবে না।
চোখের কোণে একটু আধটু জল,
সে তো আসতেই পারে! 
ভুলে যেতে সেই টোল পড়া গাল।
তবু চাপ নেই আর। একদম কোন চাপ নেই।।

#নীলকান্ত

মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

  • ৮:০৫:০০ PM
অসমাপ্ত কাব্যের ইতি টেনেছি সে সেদিনই,
যেদিন তুমি এলে।
টোল পড়া গালের হাসি,
বাঁকা চোখের চাহনি থেকে হাজার শাহনামার শব্দ নিয়ে 
তাতেই কাব্যের ইতি টেনেছি,
তারপর 
উড়েছি ডানা মেলে,স্বপ্ন নিয়ে।

অসমাপ্ত গল্পের তানপুরা টার যে তার ছিঁড়েছে,
বেসুরা বাদকের হাতে তাতেঈ আবার সুর মিলেছে।
ছন্নছাড়া জীবন নায়ের
ভাঙা দাঁড়েই টান পড়েছে! 
তোমার দেয়া স্বপ্ন নিয়ে।

সেইসব গুমরে মরা কষ্ট গুলোর দিন গিয়েছে,
এবার
অগনিত বায়ু চুম্বন সব বুকের মাঝে
ভর করেছে।
কম কি তা? 
ফেলে রাখা কলম এবার মুখ খুলেছে,
অসমাপ্ত কবিতাগুলো প্রাণ পেয়েছে,
কম কি তা?

না,কম কিছু নয়।
এ যে ভাঙা ডালায় মুক্তো মণির
ভর পড়েছে।
জীবন এবার উজান গাঙে হাল ধরেছে।
সেই সেদিন থেকে..
যেদিন তুমি এলে,
ঘর বাঁধার স্বপ্ন নিয়ে,কাব্য নিয়ে,গল্প নিয়ে
জীবন রাঙানোর রং তুলি আর
নিবিড় ভালোবাসার জোসনা নিয়ে।।। 

#নীলকান্ত

শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪

  • ৭:৩৭:০০ PM
পথেরও শেষ হয়, 
ক্লান্তিতে নুইয়ে পড়ে অশরীরী মন,
বিষাদের ছায়া ঠেলে বারে বারে ফিরি,
অতীতের বুকে, 
যদি তবু এতটুকু সুখ খুঁজে পাই।।
 
তারপর,
স্বপ্নের গলা টিপে
চেয়ে সদূরে,
ভুলে যাই 
আমি আর তো সেই আমি নাই।।

#নীলকান্ত©

রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

  • ৪:২১:০০ PM

গভীর অন্ধকারে জোসনা কাঁদে আমবস্যার আধারে,
নিকোটিনের ধোয়া লুকাই কুয়াশার চাদরে।
উত্তরা বাতাসে ভাসে পোড়া হৃদয়ের গন্ধ।
আমি তো মগ্ন ছিলাম,দেবী, তুমি কি অন্ধ?


#নীলকান্ত #nilkanto

সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

  • ৮:২৬:০০ PM
অতঃপর এক চিলতে জোসনার আশায় আমি আমবস্যার ঘুটঘুটে অধারে হাতড়ে বেড়াই পূর্ণিমার চাঁদ।
স্মৃতির দূর্গে অবরুদ্ধ আমার ক্ষমাহীন অপরাধ।
সময়ের যাতাকলে পিষ্ট অনুভূতিগুলো
অন্তরে শুধু সীমাহীন অবসাদ।

এরই মাঝে প্রিয়তমার নীকশকালো চোখে 
ঝরে নায়াগ্রার জল একাধারে, 
জলোচ্ছ্বাসে ভাসে আমার হৃদয়ের আঙিনা
চুপিসারে, অমবস্যার ঘুটঘুটে আধারে।। 


#নীলকান্ত 


বুধবার, ১৯ জুলাই, ২০২৩

  • ১০:৪৪:০০ PM

 


ব্যর্থতা হল জীবনের সঙ্গীতে আমার হৃদয়ে এক সঙ্গী দুর্বল বিনাশের গীতে।

জীবনের পথে হেরে পথহারা রাতের মেঘ, অঝড়ে বৃষ্টি ঝড়ে লুকিয়ে আবেগ। আমার হৃদয়ে জ্বলছে অস্থির অগ্নিশিখা, আধারে হারায় গোধূলির রেখা।

ব্যর্থতা ছড়ায় সবুজ আঁধারের বুকে, আমার হৃদয়ে প্রাণবন্ত স্বপ্ন বিস্তারে। থাকে শুধু অপেক্ষা, অদূর ভবিষ্যতের হাতছানি বয়ে চলি অতীতের ব্যর্থতার গ্লানি।

যে জীবন নিয়ে আমি ব্যর্থ প্রতিদিনে, আমার কবিতার হাতে দিতে নাহি পারি সুখ ছিনে।

ব্যর্থতার আঁধারে ছড়িয়ে উঠুক নতুন দিন,

পূর্ণিমা উঠে আসুক হৃদয়ের দুর্দিনে।

সোমবার, ৩ অক্টোবর, ২০২২

শনিবার, ২০ আগস্ট, ২০২২

  • ১০:৩৬:০০ AM


স্বপ্নে বিভর বালিশ চেপে রাতটি কাটে,তোমার।
আর আমার?
আমি তো আধার রাত্রে জেগে থাকা ওই ঝিঝিপোকার মত।।

তোমার স্মৃতির দরজা খুলে যে শুধু আধারের বুকে আর্তনাদ খুঁজে ফেরে।
এই তো বেশ আছি।
কেটে যায় নির্ঘুম কিছু রাত একলা ঘরে।
তীব্র গরমের মাঝেও নিকোটিনের ধোয়ায়
কুয়াশার চাদর গায়ে জড়ায় চারপাশের বাতাসেরা।
তারপর সেই বাতাস ভারী হয়ে আসে
ফেলে আসা স্মৃতিদের পাপী আত্মার ভারে।
একেকটা দীর্ঘশ্বাসে বেড়িয়ে আসে
সময়ের মিথ্যে আয়োজনে নিভৃত নির্জনে।
হয়ত এভাবেই একদিন
বাতাসেরা আত্মাহুতি দেবে ফুসফুসের মধ্য থেকে।
হয়ত,
সেদিনও তুমি স্বপ্ন দেখবে ,
অন্য কারো গ্রীবাদেশে আধারের চুম্বন একে।
কিংবা অন্য কেউ দেখাবে তোমাকে।
  • ১০:৩০:০০ AM
বিরহের রাত্রীযাপন
-নীলকান্ত



নিয়ম করে পৃথিবীর সব চলছে।
দিনের আলো,রাতের আধার,
সন্ধ্যে আর গোধূলি,
আকাশের তারাগুলো ,হঠাৎ বৃষ্টিধারা ,
মেঘমালা সবই।
শুধু আমিই বোধহয় নিয়ম আর নীতির বাহিরে
উলটো পথে হাটছি।
আমার দিন হয় গোধূলির সাথে সাথে
গোবরে পোকা আর ঝিঝি পোকা গুলোর মত।
আমার রাত হয় ক্লান্ত শ্রান্ত শরীরে ঊষা লগ্নে।
গোধূলি আর ঊষার বিবস্ত্র শরীরের মধ্যে
আমি পড়ে রই নিথরভাবে।
নির্জীব হৃদয়ে এরই মধ্যে প্রিয়তমার মুখখানিও
কখনো সখনো ভেসে উঠে
ভুঁই চাপা ফুলের মত। দেখি,
হাসি,তারপর আবার চাপা দেই হৃদয়ে।
আশা গুলো ভাসা ভাসা চোখে ভাসে। দেখি;
তারপর নিকোটিনের ধোয়ায় উড়িয়ে দেই দূরে...
ঐ দূর আকাশে।
যেখানে হাতরে বেড়ানোর সাধ্য আমার নেই।
তখন উলটো রথের যাত্রী এ মন, ছন্নছাড়া।
ভাবি,
কি আমি!
কেন আমি! কে আমি!!
ওল্ড পোষ্ট ফ্রমঃ ২০১৭

সোমবার, ৪ এপ্রিল, ২০২২

  • ৪:৫০:০০ PM


খুব হতাশায় সাহস পেতে
এখনো কি আমায় খুঁজিস!
ঘুমের ঘোরে কোলবালিশ টাকে
আমায় ভেবে জাপটে ধরিস?
সন্ধ্যেবেলায় উড়লে চুল
এলোমেলো ঝড়ো হাওয়ায়
গন্ধ নিতে আমায় ভাবিস?
আধার রাতে দুড়ুমদুড়ুম বজ্রপাতে
বুকের মাঝে মুখ লুকাতে
এখনো কি আমায় খুজিস?

পাড় হতে ব্যস্ত শত রাস্তাঘাট
এখনো কি ধরবো বলে বাড়াস হাত?
ফুচকাওয়ালা দেখলে পড়ে
এখনো কি ভেতরটা তোর
দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে?
এখনো কি আমার মতই তোরও কাটে
প্রতিটি রাত,
অন্য কারো বুকের মাঝে,
আমায় ভেবে!
ধরে রেখে অন্য হাত!!

#নীলকান্ত©

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

  • ৮:০৪:০০ PM
চোখ বন্ধ করলেই স্মৃতিরা সব
এসে জমে চোখের পাতায়।
অতি অল্প সময়ের এই যাত্রায় 
ইতি টানবার এসেছে সময়।
সেই দুরন্ত ছেলেবেলা,
বাবার বকুনি,মায়ের শাসন
দাদা দাদীর স্নেহ ভালবাসা।
কিংবা সেই এলোমেলো ছুটেচলা।

হাই স্কুলের প্রিয় বারান্দা, সবুজ মাঠে
বন্ধুদের আড্ডা,প্রিয় ক্যাম্পাসে
কলেজের ক্লাসরুম, পাশাপাশি বসে থাকা
প্রিয় কিছু মুখ, বারবার ভেসে উঠে
কেন তবে স্মৃতিপটে,
অজান্তে নিরালায়!!
অতি অল্প এ সময়ের যাত্রায় 
মোহ মায়ার এ পৃথিবীর 
মনে হয়,
ইতি টানবার এসেছে সময়!!

পাশাপাশি বসে কত বুনেছি স্বপ্ন
কত পৃথিবী গড়েছি একসাথে!
আচমকা প্রলয়ে ভেসেছে সব!
দেখে, দেবতা করেছে নৃত্য তাতে।
দূর হতে দূর, বহু দূর দূরে
সাজানো পৃথিবী নিমিষে হয়েছে শেষ 
খঞ্জরবিদ্ধ হৃদয়, ভেঙে চুরে।
সেই হতে এত বছর পরে,
অতি অল্প এ সময়ের যাত্রায়
ফেলে আসা দিনগুলি কেন
আবারো অশ্রু ঝড়ায়!!!

#নীলকান্ত©♥
  • ৮:০৩:০০ PM
ইদানীং ফেসবুকে এর ওর মৃত্যুর সংবাদে
বিচলিত হয়ে যাই।
কি সহজেই না আমরা অতি প্রিয়জনের মৃত্যুর সংবাদ কে ভাগাভাগি করে নেই!
যার সাথে বসে সকালে ফেসবুকে স্ট্যাটাস দিলাম
রাতে তার মৃত্যুর সংবাদে টাইমলাইন ভরে যায়!
কি ভয়াবহ সত্যতা! 
মেনে নিতে হয়।

একদিন হয়ত আমার মৃত্যুর সংবাদ
অন্য কেউ পড়ে শোনাবে,
কিংবা কারো টাইমলাইনে আমার মৃত্যুর সংবাদ
হবে বিরক্তির কারণ!
কি আশ্চর্য এই মৃত্যু!
কি ভয়াবহ এই বেদনা!

আমার মৃত্যুকে নিয়ে হয়ত কোথায় পড়ে যাবে কলরব,
কেউবা স্ক্রোল করে সরিয়ে দেবে  জঞ্জাল সেই সব!
কারো নজর এড়িয়ে হয়ত সেসব রয়ে যাবে বহুদূর।
কিন্তু, সেই আমিই তো ছিলাম একদিন !
আনন্দ তামাশায়,
স্মৃতিতে কি রবে সেই সব?

তারপর বহু দিন পর, হঠাৎ কারো নজর পড়তেই
হয়ত অজান্তে ঝড়বে লোনাজল! 
কি আশ্চর্য!  
সেদিন আমার দেহ মিশে গেছে মাটিতে।
দু'চোখের দেখা হবে না আর কখনো কোন ক্ষণে,
পড়বে না মনে আর কোন বিরহী রাতে।
টাইমলাইনে ছড়াবেনা আর, হাজারো রঙিন ছবি!
ভাসবেনা ঈর্ষায় জ্বলে পোড়া
সেই সব লাভ রিয়্যাক্ট,
কমেন্টের ফুলঝুরি।

শুধু কোন এক শ্রাবনের বিকেলে বৃষ্টির ফোঁটায়
ফিরে আসবে আমার স্মৃতি তোমার ক্যানভাসে।
হঠাৎ হয়ত চমকে উঠবে আমার অশরীরী স্পর্শে।

শনিবার, ১০ এপ্রিল, ২০২১

  • ৭:৫৫:০০ PM

জীবনের বসন্ত চলে যায় একা দ্বারে দাঁড়িয়ে,
আঁধারে গল্প লেখে, ফেলে আসা স্মৃতিতে।
আজ তুমিও একা,আমিও একা
শূন্যতার হাহাকার, বেঁচে থাকি অতীতে।

তোমার শরীরে সুবাস, উন্মাদ প্রেম
প্রেমার্ত চাহনী, টোলপড়া গাল,
কতবার তার যে নেশায় পড়েছি!
কতবার হয়েছি মাতাল!
আজ শূন্য ঘরে হাহাকার করে মরে,
সেইসব দিনরাত্রির সন্ধিক্ষণ।
আজ আমিও একা, তুমিও একা,
ভুলে ভুলে ভেঙে গেছে দুটি মন।

আবারো স্বপ্ন দেখি অসম্ভবের।
ছোট্ট সংসার, টোলপড়া গাল
মেঘ কালো কেশ মুখের উপর,
লোমশ বুকে স্পর্শ তোমার।

স্মৃতির জ্বালায় জ্বলছি ভীষণ
অতীত থেকে বর্তমানে,
হয়ত আজ সব ভুলেছ তুমি ।
তবু তুমিও একা, আমিও একা
হাতড়ে ফেরা সুখের পাগলামি।

#নীলকান্ত©

১০/০৪/২০২১ইং

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

  • ১:৪০:০০ AM
মনি,
কত কাল পর! কথা হলো আমাদের!
অপরিচিত কন্ঠ, অগোছালো শব্দের সমাহার! 
স্মৃতির এলবামে যে জমেছিল ধূলা
হাতড়ে সারাবেলা, তোমার আঁচল;
চোখের জলে যদিও ভেজেনি কাজল,
ভেবে হয়েছি সারা, আমি কার!
অগোছালো সেসব শব্দের সমাহার।।

 ছিল জমা কত কথা,
মেলেনি হিসেবের খাতা,হাসির
আড়ালে লুকায়ে চোখের জল
যোগ বিয়োগের শূন্য ফলাফল।
তোমারও কি হৃদয় পুড়ে?চুপিসারে
যতটা পুড়েছে আমার!
একেকটা দীর্ঘশ্বাসে টর্নেডো হয়?
ধেয়ে আসে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়?
কথা হলে আমাদের
এত কাল পর!
আহ! কতকাল পর!

#নীলকান্ত©
Writer information NILKANTO