:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

তোকে ভালবাসার পর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তোকে ভালবাসার পর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

  • ১১:৩৬:০০ PM


তোকে নতুন করে ভালবাসার পর ভুলে যেতে চাই 
আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
তোর ঠোঁটে একে দিতে চাই চুম্বনের রেখা,
অতৃপ্ত আত্মার স্বর্গে যাবার পথ।  

তোকে ভালবেসে, তোর চোখে খুঁজে নিতে চাই
বেহেশতের অমৃতরস, দুধেল নদী,
 কাউসারের রাহীক্ব।
তোকে ভালবেসে তোর বুকে খুঁজে নেব,
বেহেশতের মিশক আম্বরের ঘ্রাণ।। 

তোকে ভালবাসার পর, আরেকটা ইলিয়ড-ওডিসি লিখতে চাই,
আরেকটা ট্রয় ধ্বংস হলে হোক,
হেলেনের বুকে মেখে থাক রক্তের গন্ধ-
আমাকে আর তোকে নিয়ে লেগে যাক তীব্র দ্বন্দ্ব
দেবদেবী তে।
আমি তখন,
তুই নামের আফ্রিদিতীর প্রেমে বুদ হবো,
যুদ্ধ ঘোষনা করব দেবালয়ে।

তোকে নতুন করে ভালবাসার পর ভুলে যেতে চাই
আমার পাপ আর পূণ্যের হিসাব নিকাশ।
আরেকবার নিক্ষিপ্ত হতে চাই তোর বুকে-
নিষিদ্ধ গন্ধব ফল ছুঁয়ে।।

তোকে ভালবাসার পর আর কোন অযুহাত নয়,
রামায়ণে লিখে দেব মহাভারত,
সিন্ধুর বুকে লাগাম টেনে ধরব কাশিমের ঘোড়ার,
তোর বুকের তিল ছুয়ে ঘোষনা করব
আরেকটা বিশ্বযুদ্ধ।।

তোকে নতুন করে ভালবাসার পর ভুলে যাব
আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
তোর ঠোঁটে একে দেব চুম্বনের রেখা,
অতৃপ্ত আত্মার স্বর্গে যাবার পথ।।

- নীলকান্ত©
  • ১১:৫৯:০০ AM

তোকে নতুন করে ভালবাসার পর ভুলে যেতে চাই আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
তোর ঠোঁটে একে দিতে চাই চুম্বনের রেখা,
অতৃপ্ত আত্মার স্বর্গে যাবার পথ।  

তোকে ভালবেসে, তোর চোখে খুঁজে নিতে চাই
বেহেশতের অমৃতরস, দুধেল নদী, 
কাউসারের রাহীক্ব।
তোকে ভালবেসে তোর বুকে খুঁজে নেব,
বেহেশতের মিশক আম্বরের ঘ্রাণ।। 

.......(সংক্ষিপ্ত) 
- নীলকান্ত
০২:০০:০০
০৯/১০/২০ইং

Writer information NILKANTO