:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

আমি মহাশূন্য হবো লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আমি মহাশূন্য হবো লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

  • ১২:১৭:০০ AM


একটা যান্ত্রিক শরীর চাই আমার।কামহীন,কামনা হীন,বাসনাহীন,
আশাহীন, স্বপ্নবিহীন একটা যান্ত্রিক শরীর ।
যেন,
সিএফসি বাড়লেও শরীরের বরফ না গলে যায়, হিমালয় কিংবা এন্টার্কটিকার জমানো বরফের মত।
কিংবা বরফ গলা কামনার সমুদ্রের উচ্চতা বেড়ে
আঁধারের বুকে জেগে না উঠে শরীরের
ভয়ানক পিপাসু সে দানব।
আমি তেমন একটা যান্ত্রিক শরীর চাই।
আমি একটা যান্ত্রিক শরীর চাই,
যার হৃদয়ে ভালবাসার কোন ঠাই হবেনা।
কোন উষ্ণ কমল স্পর্শেও যার আগ্নেয়গিরি আর
কখনো ভিসুভিয়াস হবেনা।
আমি তেমন একটা যান্ত্রিক শরীর চাই আমার।
আমি রাতের আঁধারকে জড়িয়ে ঘুমোতে চাই,
পৃথিবীর মত।
শরীরের দানবটাকে ভুলিয়ে রাখতে চাই
মাংসের ঊষ্ণতা থেকে।
আমি বাঁচতে চাই মাহাশূন্য হয়ে।।
#নীলকান্ত©
Writer information NILKANTO