:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

বিরহের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিরহের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১১ মার্চ, ২০২৪

  • ৬:৪৫:০০ AM
প্রোফাইলে এখন দুজনের ছবি শোভা পায়।
সিংগেল স্ট্যাটাসটাও In a relationship.
আঙুলে জ্বলজ্বল করা রিংটা বলে দিচ্ছে
এংগেজড। রিলেশনটাও বেশ Deep.
তাই ভার নেই আর।
মাথার উপর চাপ নেই অপরাধবোধের।
হালকা ভাবে নেমে গেছে হৃদয়ের ভার।
বেশ উৎফুল্ল ভেতরের প্রেমিক মন,
শুধু মাঝে মাঝে ভিজে যাচ্ছে দু চোখের কোণ,
তবুও চাপ নেই আর।
নেমে গেছে জমা রাখা হৃদয়ের ভার।

প্রোফাইলে এখন চশমা পড়া ছেলেটার পাশে
টোল পড়া গাল।
একদিন এই প্রেমিকের চোখেও চশমা ছিলো,
কিন্তু প্রোফাইলে এই ফটো আপডেট করার সাহস হয়নি।
এখন অবশ্য বিষয়টা অন্য,
রিলেশনশিপ স্ট্যাটাসে কমপ্লিকেটেড থেকে
এখন হয়েছে ম্যারিড টু...
আগের আর এখনকার ব্যাপারটা পুরোটাই ভিন্ন!
চাপ নেই। ভার মুক্ত এখন প্রেমিক।
অপরাধবোধের ঘূণ আর হৃদয় পোড়াবে না।
চোখের কোণে একটু আধটু জল,
সে তো আসতেই পারে! 
ভুলে যেতে সেই টোল পড়া গাল।
তবু চাপ নেই আর। একদম কোন চাপ নেই।।

#নীলকান্ত

মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

শনিবার, ২০ আগস্ট, ২০২২

  • ১০:৩৬:০০ AM


স্বপ্নে বিভর বালিশ চেপে রাতটি কাটে,তোমার।
আর আমার?
আমি তো আধার রাত্রে জেগে থাকা ওই ঝিঝিপোকার মত।।

তোমার স্মৃতির দরজা খুলে যে শুধু আধারের বুকে আর্তনাদ খুঁজে ফেরে।
এই তো বেশ আছি।
কেটে যায় নির্ঘুম কিছু রাত একলা ঘরে।
তীব্র গরমের মাঝেও নিকোটিনের ধোয়ায়
কুয়াশার চাদর গায়ে জড়ায় চারপাশের বাতাসেরা।
তারপর সেই বাতাস ভারী হয়ে আসে
ফেলে আসা স্মৃতিদের পাপী আত্মার ভারে।
একেকটা দীর্ঘশ্বাসে বেড়িয়ে আসে
সময়ের মিথ্যে আয়োজনে নিভৃত নির্জনে।
হয়ত এভাবেই একদিন
বাতাসেরা আত্মাহুতি দেবে ফুসফুসের মধ্য থেকে।
হয়ত,
সেদিনও তুমি স্বপ্ন দেখবে ,
অন্য কারো গ্রীবাদেশে আধারের চুম্বন একে।
কিংবা অন্য কেউ দেখাবে তোমাকে।
  • ১০:৩০:০০ AM
বিরহের রাত্রীযাপন
-নীলকান্ত



নিয়ম করে পৃথিবীর সব চলছে।
দিনের আলো,রাতের আধার,
সন্ধ্যে আর গোধূলি,
আকাশের তারাগুলো ,হঠাৎ বৃষ্টিধারা ,
মেঘমালা সবই।
শুধু আমিই বোধহয় নিয়ম আর নীতির বাহিরে
উলটো পথে হাটছি।
আমার দিন হয় গোধূলির সাথে সাথে
গোবরে পোকা আর ঝিঝি পোকা গুলোর মত।
আমার রাত হয় ক্লান্ত শ্রান্ত শরীরে ঊষা লগ্নে।
গোধূলি আর ঊষার বিবস্ত্র শরীরের মধ্যে
আমি পড়ে রই নিথরভাবে।
নির্জীব হৃদয়ে এরই মধ্যে প্রিয়তমার মুখখানিও
কখনো সখনো ভেসে উঠে
ভুঁই চাপা ফুলের মত। দেখি,
হাসি,তারপর আবার চাপা দেই হৃদয়ে।
আশা গুলো ভাসা ভাসা চোখে ভাসে। দেখি;
তারপর নিকোটিনের ধোয়ায় উড়িয়ে দেই দূরে...
ঐ দূর আকাশে।
যেখানে হাতরে বেড়ানোর সাধ্য আমার নেই।
তখন উলটো রথের যাত্রী এ মন, ছন্নছাড়া।
ভাবি,
কি আমি!
কেন আমি! কে আমি!!
ওল্ড পোষ্ট ফ্রমঃ ২০১৭

সোমবার, ৪ এপ্রিল, ২০২২

  • ৪:৫০:০০ PM


খুব হতাশায় সাহস পেতে
এখনো কি আমায় খুঁজিস!
ঘুমের ঘোরে কোলবালিশ টাকে
আমায় ভেবে জাপটে ধরিস?
সন্ধ্যেবেলায় উড়লে চুল
এলোমেলো ঝড়ো হাওয়ায়
গন্ধ নিতে আমায় ভাবিস?
আধার রাতে দুড়ুমদুড়ুম বজ্রপাতে
বুকের মাঝে মুখ লুকাতে
এখনো কি আমায় খুজিস?

পাড় হতে ব্যস্ত শত রাস্তাঘাট
এখনো কি ধরবো বলে বাড়াস হাত?
ফুচকাওয়ালা দেখলে পড়ে
এখনো কি ভেতরটা তোর
দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে?
এখনো কি আমার মতই তোরও কাটে
প্রতিটি রাত,
অন্য কারো বুকের মাঝে,
আমায় ভেবে!
ধরে রেখে অন্য হাত!!

#নীলকান্ত©

শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

  • ১১:৪৫:০০ AM



গভীর হতে থাকে একাকী রাত,
নিস্তব্ধতা ভাঙে একেকটা দীর্ঘশ্বাস।
কত দিন হলো বলো তো?
কত শত শতাব্দী, কত শত বছর
কত সহস্র মাস!

হিসেবের খাতায় শূন্য ফলাফল
চাওয়া-পাওয়ার যোগবিয়োগে
চোখের লোনা জল।
কত সমুদ্র হলো বলো তো?
কত প্রশান্ত, কত আটলান্টিক
কত টাইগ্রিস -ইউফ্রেটিস!

স্মৃতিরা সব ধাওয়া করে পিছু,
ধূলো জমা ক্যানভাস,পোঁড়া হৃদয়,
ছেঁড়া এলবাম, আকুল স্পর্শ।
কত বয়স হলো বলো তো?
কত চন্দ্ররাত, কত শত সহস্র আলোকবর্ষ!

ফেলে আসা শতাব্দীর গল্পে,
তোমার আমার লাল নীল সংসার,
ফিরে ফিরে যায় বিরহী হৃদয়,
এ অশান্ত মন আমার।।
দেখো, আজ তুমিও একা, আমিও একা
শুধুই একাকীত্ব মনের আঙিনায়।।

#নীলকান্ত© [সংক্ষিপ্ত ]
Writer information NILKANTO