:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

মৃত্যুর তৃপ্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মৃত্যুর তৃপ্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

  • ১২:৪১:০০ PM

মৃত্যুর তৃপ্তি
এস এম হারুন অর রশিদ

ওদের রক্তের পিপাসা মেটেনি
ওরা রক্ত পিপাসু,পশুর দল।
নেড়ে কুকুরের মত।
নেড়ে কুকুরের মত
চেটে চেটে খেয়েছে ঐ পশুগুলো,
রাজপথে যে তাজা রক্ত ঢেলেছিলাম
আমি- আমরা।
হিংস্রে নেকড়ের মতটেনে-হিঁচড়ে আমার
আমাদের লাশগুলো করেছিল বীভৎস।
রাইফেলের বেয়ানট দিয়ে,
শকুনের মত খুবলেখুবলেআমায়-
আমাদেরকে করেছিলক্ষতবিক্ষত।
পশু ওরা,
ওরা কুকুর,হায়নাশকুনের দল।

সবার অলক্ষে আমার যে লাশ
পুঁতে রেখেছিলবুড়িগঙ্গার তীরে।
আজ ৬৪ বছর পর কোদালের আঘাতে
জেগেছি আমি।
আমার লাশের গায়ে মাংশের
প্রলেপ নেই। যা আছে-
মাথার খুলিতে বুলেটের গর্ত আর-
কয়েকটা পাঁজরের হাড়।

আমি ভেবেছিলাম,
হয়ত কোন পশুওদের মত,
রাইফেল হাতে বলবে-
“ ডাল দো আন্দার,
কই পরোয়া নেহিযো ভি হো

কিন্তু এ কি?
কোন এক বাঙ্গালী ভাই
মিষ্টি অথচ করুনার স্বরে বলছে-
“ ইস কংকালটার খুলিতে বুলেটের
আঘাত আহা !!

আজ ৬৪ বছর পরও-
কারো মুখে বাংলা কথা শুনে
আমি ভুলে গেছি-
সেই দুর্বিষহ পরিনতির কথা,
মিছিলে সেই বুলেটের আঘাত,আমার মৃত্যু।।

প্রকাশকালঃ ২০১৪
গ্রন্থঃ বর্ণে একুশ

Writer information NILKANTO