:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

বিরহের চিঠি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিরহের চিঠি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

  • ৩:০৩:০০ PM

প্রিয় পুটি ,

অনেক দিন পর লিখছি তোমায়। অনেকবার তোমায় লিখবো বলেও লিখা হয়ে উঠে না। হৃদয়ের যন্ত্রণা গুলো চাপা দিয়ে রাখি, রাখতে হয়। তবুও যখন ঘুরে ফিরে সব গুলো সোস্যাল মিডিয়া হাতরে তোমাকে না পাই, তখন গোপনে রেখে দেয়া আমার স্মৃতির এলবাম থেকে রোমান্থন করি ফেলে আসা এক শত বিশ শতাব্দীর দিন গুলো। 

Sad Memories_Puti_Ai

তোমার আমার সেই দিন গুলো। আজো তেমনি খুব মনে পড়ছিলো তোমায়। স্মৃতির এলবাম হাতড়ে গত এক যুগ আগের দিনগুলো আবার বের করলাম। কালবৈশাখী ঝড়ের মধ্যে ছাদের উপর তোমার আমার খুনসুটি, রাতের পর রাত জেগে ভিডিও কলে আমাদের সেই ভালবাসা, দীর্ঘ বিরহের পর এক পশলা বৃষ্টির মত দশ বছর পর একদিনের সেই ঘুরাঘুরি, সব কিছু। 


নিজের অজান্তেই বুকটা ভারী হয়ে গেলো। কোথায় যেন এক না পাবার যন্ত্রনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিলো। আমি সেই যন্ত্রণা বুকে নিয়ে লিখতে বসলাম তোমায়। 


জানো পুটি, আমার জীবনে তুমিই একমাত্র নারী যাকে আমি এত ভালবেসেছিলাম, এত ভালবাসি যে এখনো ভুলতে পারিনা। হয়ত পারবো না। হয়ত তুমিও কখনো কখনো আমাকে মনে করো এমনিভাবে। হয়ত এমনি করেই কোন এক নিস্তব্ধ রাতে খুঁজে বেড়াও আমাকে। 


হতে পারে এটা আমার কল্পনা। কিন্তু মনে হয় তুমিও খুজো আমাকে। শুধু তোমার সেই খোজার কোন ট্রেস থাকে না। আর আমি ইচ্ছে করে তোমার কাছে আমার ট্রেস রেখে আসি। যদি কোনদিন আবার আমাকে খুজো তবে যেন খুঁজে পাও। 

সত্যি বলছি, এখন হয়ত জীবনের পাশাখেলায় হেরে যাওয়া মানুষটা চাইলেই আর ফিরে যেতে পারে না। চাইলেই অন্য কারো কাছ থেকে নিজের প্রিয় মানুষটাকে ছিনিয়ে আনা যায় না। কিন্তু তাহলে এত কষ্ট হয় কেন? 

একটা ভুলে জীবনটা এমন হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। আর আজ ভেবেও কুল কিনারা পাইনা। দুজনের ভুল ছিলো, কিন্তু সত্যিই বলছি, তোমাকে ভালবাসায় আমার কোন খাত ছিলো না। 

যাই হোক, কি লিখব,লিখব না, বুঝতেছিনা। অন্য কোন দিন আবার লিখব। বুকের ভেতরটা হাহাকার করছে। ভাল থেকে প্রিয় নারী। আমি না হয় তোমার স্মৃতির সাথে খারাপই থাকলাম । কখনো আমাকে খুঁজে পেলে তোমার চিহ্ন রেখে যেও। জানব, তুমি আমাকে খুঁজে পেয়েছিলে,খুজতে এসে।


ভাল থাকো। 

ইতি

মটু

কালেক্টেড

বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

  • ১০:৪২:০০ PM
প্রিয় দেবী,

অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখনো পাওনি তুমি অথবা স্ক্রোল করে সরিয়ে দিয়েছ কোন কিছু না দেখেই।

আজ আবারো লিখছি তোমায়। যখন তুমি আমি দূর বহুদূর।  যখন একটা দেয়ালের এপাশে আমি আর ও পাশে তুমি। দেবী, দেয়াল ভেদ করে আমার ভালবাসার আর্তচিৎকার কি তোমার হৃদয় মন্দিরে পৌছোবে??
যে পূজোর ডালা সাজিয়েছিলাম তাজা রক্ত গোলাপে সে ফুল কি তোমার হৃদয় রাঙাবে?
জানিনা।

দেবী,
আজ আমার অর্ঘ্য অতি সামান্য পাপী পূজারীর। যার দেবীকে চাওয়ার স্পর্ধা হয়ত হবেনা কিংবা দেবীর ভালবাসার স্পর্শ পাওয়ার ব্যাকুলতা মিটবেনা কভু আর ।
 তবুও তোমার প্রতিমার সামনে বারবার এসে দাঁড়াই ভালবাসার অর্ঘ্য নিয়ে। তোমার হৃদয়ের কোণে পাপী পূজারীর জন্য সেই ভালবাসা খুঁজতে। যা একদিন শুধু আমারই ছিলো।

দেবী, 
ভালবাসার মাঝে পাপ আর পূণ্যের হিসেবের খাতা ছুড়ে ফেলে দিয়ে ওই হৃদয় মন্দিরের পূজোর ভার আমায় দেবে কি? দেবে কি ওই হৃদয় মন্দিরে প্রবেশের একচ্ছত্র অধিকার! জানিনা।
তবুও দেবী তোমায় ভালবেসে যাবো। তোমার পূজোয় বারবার সাজাবো পূজোর ডালা, রাঙাবো তোমার ঘর। দুরত্বের মাইলেজ ঘুচাতে পাড়ি দেবো হাজার আলোকবর্ষ।  মহাবিশ্বের প্রতিটি কণাকে মালা গেথে পড়াবো তোমার গলে। তুমি শুধু ভালবাসতে দিও।।

ইতি
-নীলকান্ত
Writer information NILKANTO