:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

সোমবার, ২৭ মে, ২০১৯

  • ১০:৪৫:০০ PM

পারু,
হঠাৎ করেই ঘুম ভেঙে গেলো টিনের চালায় বৃষ্টির রিমঝিম শব্দে।
একটু কান খাড়া করে শুনতে চাইলাম, আসলে এটা বৃষ্টি না তোমার নুপুরের নিক্কন।একবার
মনে হল, তুমি আমার বারান্দায় দাড়িয়ে আছো।
লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠলাম।দরজা খুলে দেখি,না সেখানে কেউ নেই বৃষ্টির ফোটারা ছাড়া।শুধু মাঝে মাঝে কে বা কারা যেন বেশ জোড়ে সোরে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে একেরপর এক।আর কোন অশতীপর বৃদ্ধার দৃষ্টি শক্তি বোধহয় একটু বেশিই কমে গেছে।না হলে এরকম সকালে বিজলী বাতি জ্বালিয়ে আমার বোকা হয়ে দাড়িয়ে থাকা দেখত না।
টিনের চাল বেয়ে বৃষ্টির ধারা সারি করে মাটিতে পরছে, তারপর গড়িয়ে গড়িয়ে জমা হচ্ছে ঐ নিচু জায়গাটায়। জানো পারু, ওখানে বৃষ্টির ফোটারা এক এক করে স্পেস স্যুট এর মাস্ক পড়ে কি দারুন ভাবে ভেসে যাচ্ছে! ইস! তুমি যদি দেখতে।
পারু,
কথা ছিলো,সকালে তোমার সাথে দেখা করব।আমারো খুব ইচ্ছে করছে এই বৃষ্টিতে কাক ভেজা হয়ে তোমার সামনে দাঁড়াতে। তারপর, খোলা আকাশের নিচে, ঝুম বৃষ্টি মাথায় নিয়ে হেটে যাব সাতমাথায়।ওখান থেকে পৌর পার্ক,খোকন পার্ক হয়ে আলতাবেলীর সামনের ফুট পাতে দাড়িয়ে দাড়িয়ে এক কাপ চা খাব ভাগা ভাগি করে।।লোকজন তাকিয়ে তাকিয়ে দেখবে আর মাঝে মাঝে ঐ অশতীপর বৃদ্ধা হয়ত হাতের লাইট জ্বালিয়ে দেখবে আমাদের ছেলেমানুষি।
কিন্তু কি করব বলো, তুমিই তো বের হতে পারবে না। আর এখন যখন তোমাকে এত সব লিখছি তখন, হুমকি-ধামকির জোড় অনেক বেরে গেছে।বেড়ে গেছে বৃদ্ধার লাইটের চার্জ।।
এখন আমি কি করি বলো তো!!
পারু,
তুমিও কি জানালা খুলে বৃষ্টি দেখছ?
মনে হচ্ছে,তুমি হাত বাড়িয়ে বৃষ্টির ফোটাগুলো ধরে আলতো করে ঠোটের কোনে লাগিয়ে মিষ্টি করে হেসে উঠছো আমাকে ভেবে! দেখো, কি আশ্চার্য ! আমিও তো তোমার ছুয়ে দেয়া বৃষ্টিতে ভিজছি।এ যেন,তোমার স্পর্শ বুলিয়ে যাচ্ছে আলতোভাবে।
অনেক মিস করছি তোমাকে, পারু। অনেক মিস করছি তোমাকে।
এভাবেই মিস করে যাব কাল হতে অনন্তকাল ধরে। ভাল থেক প্রিয় পারু।আমি দেবদাস হয়ে না হয় পথ চেয়ে রইবো তোমার!

ইতি
নীলকান্ত
  • ১০:৪২:০০ PM
তোমায় খুঁজে ফিরি
                নীলকান্ত


হন্যে হয়ে তোমায় খুঁজে ফিরি
কখন পুরনিমার রুপালি চাঁদে-
কখন বা অমাবস্যার রাতে
জোনাকির মিটিমিটি আলোয়;
শ্রাবনে একটানা বৃষ্টিতে ,
দক্ষিণা হাওয়ায় ভেসে বেড়ানো কাশফুলে,
অথবা দিন রাতের সন্ধিক্ষণ
রাঙা গোধূলিতে।

মেঘলা আকাশে কাল মেঘের
রগরগে বরসায়,
অথবা ফাগুণের নীল আকাশে
সালা মেঘের ভেলায়-
তোমায় খুঁজে ফিরি একান্ত আনমনে
ফেলে আসা স্মৃতির দরজায়।

গোমানির বুকে পাল তোলা-
জেলেদের নৌকায়,
বরষার প্লাবনে কলা গাছের ভভেলায়-
তোমায় খুঁজে ফিরি; আজ-
তেইশ বছর পড়ে, জীবনের এ বেলায়।
#nilkanto প্রকাশঃ 01-08-2014
  • ১০:৪১:০০ PM
চম্পা
সত্যন্দ্রনাথ দত্ত

আমারে ফুটিতে হ'লো বসন্তের অন্তিম নিশ্বাসে,
বিষণ্ণ যখন বিশ্ব নির্মম গ্রীষ্মের পদানত;
রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে আধেক উল্লাসে,
একাকী আসিতে হ'লো - সাহসিকা অপ্সরার মতো|

বনানী শোষণ-ক্লিষ্ট মর্মরি' উঠিল এক বার,
বারেক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহু স্বর;
জন্ম-যবনিকা-প্রান্তে মেলি' নব নেত্র সুকুমার
দেখিলাম জলস্থল, - শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর|

তবু এনু বাহিরিয়া, - বিশ্বাসের বৃন্তে বেপমান, -
চম্পা আমি, - খর তাপে আমি কভু ঝরিবো না মরি,
উগ্র মদ্য-সম রৌদ্র - যার তেজে বিশ্ব মুহ্যমান, -
বিধাতার আশির্বাদে আমি তা সহজে পান করি|

ধীরে এনু বাহিরিয়া, ঊষার আতপ্ত কর ধরি';
মূর্ছে দেহ, মোহে মন, - মুহুর্মুহু করি অনুভব!
সূর্যের বিভূতি তবু লাবণ্যে দিতেছ তনু ভরি';
দিনদেবে নমস্কার! আমি চম্পা! সূর্যের সৌরভ|
#সংগৃহীত
  • ১০:৪০:০০ PM

দেখা না হলেই হতো বেশ
                    নীলকান্ত

দেখা না হলেই হতো বেশ
দক্ষিনা হাওয়ায় কেন তুমি
উরিয়েছিলে কেশ!
দেখা না হলেই হতো বেশ।

গোধূলি বেলা
দিন যবে হবে শেষ,
দিগন্ত হতে হাসি হাসি মুখে এসে
চলে গেলে।
রেখে গেলে সে আবেশ।

দেখা না হলেই হতো বেশ।

অপলক চোখে চেয়ে থেকে তবু
মেটেনি মনের আশা
ও চোখে জেন মায়া ছিল শুধু
ছিল আরও বেশি নেশা।
আর তাইতো হারিয়েছি দিশা।
দিয়ে ভালবাসা, হয়ে গেছে
জীবনের শেষ।

দেখা না হলেই হতো বেশ।।
কপিরাইট© নীলকান্ত সময় 11:33:00 AM
প্রকাশকালঃSunday, March 3, 2013
  • ১০:৩৯:০০ PM

সুপর্না,
রাতের অন্ধকারের গুমট গন্ধ পাও তুমি?
কি বিশ্রী,ভয়ংকর এ গন্ধ!
মনে হয় যেন,
লাশের
গায়ে গুবরেপোকারা বাসা করেছে।
এক ঝাক শকুনির দল খুবলে খুবলে খাচ্ছে
আধারের পচা মাংস।
আর,
জানালার ফাক-
ফোকরগুলো গলে উত্তরের বাতাস
আমার ফুসফুসীয়
কার্যে এনেছে ধর্মঘট।
বন্ধ হয়ে গেছে হৃৎপিন্ডের মুদিখানা।
জানো সুপর্না,
যে আলো আমার বন্ধু ছিল,
তা আজ রুপ নিয়েছে পাওনাদারে।
ওর থেকে পালিয়ে বেড়াই।
যে আধার আমার স্বপ্নের রাজ্য ছিল,
তার গায়ে আজ পচন ধরেছে।
আজ তাই ওর গায়ে পচা মাংসের গন্ধ।
(সঙ্ক্ষিপ্ত)
কপিরাইট© নীলকান্ত সময় 12:14:00 PM
প্রকাশকালঃ 23-12-2013
Writer information NILKANTO