:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

সোমবার, ২৭ মে, ২০১৯

  • ১০:৩৯:০০ PM

সুপর্না,
রাতের অন্ধকারের গুমট গন্ধ পাও তুমি?
কি বিশ্রী,ভয়ংকর এ গন্ধ!
মনে হয় যেন,
লাশের
গায়ে গুবরেপোকারা বাসা করেছে।
এক ঝাক শকুনির দল খুবলে খুবলে খাচ্ছে
আধারের পচা মাংস।
আর,
জানালার ফাক-
ফোকরগুলো গলে উত্তরের বাতাস
আমার ফুসফুসীয়
কার্যে এনেছে ধর্মঘট।
বন্ধ হয়ে গেছে হৃৎপিন্ডের মুদিখানা।
জানো সুপর্না,
যে আলো আমার বন্ধু ছিল,
তা আজ রুপ নিয়েছে পাওনাদারে।
ওর থেকে পালিয়ে বেড়াই।
যে আধার আমার স্বপ্নের রাজ্য ছিল,
তার গায়ে আজ পচন ধরেছে।
আজ তাই ওর গায়ে পচা মাংসের গন্ধ।
(সঙ্ক্ষিপ্ত)
কপিরাইট© নীলকান্ত সময় 12:14:00 PM
প্রকাশকালঃ 23-12-2013

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

  • ৮:৫৯:০০ AM


বলার মত কিছু নেই যে কথাটা বলা যায়!!
সারা রাত হা ডু ডু খেলে সকালে ঘুম ভাঙতে ভাঙতে যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে তা বুঝতে পারলাম কিছুক্ষন আগে। ঘুম ভাঙবেই বা কিভাবে! আজ ঘুমের দেবতার সাথে সাথে স্বপ্ন দেবীও যে বেশ প্রসন্ন ছিলো।দেবীর স্বদিচ্ছায় বন-বাদার, মাঠ-ঘাট,সমুদ্র-আকাশ কোনটাই বাদ যায়নি আজ। এই এখন সমুদ্রের মাঝে ছোট্ট ডিঙিতে মরনপণ বাচার লড়াই তো,কিছুক্ষন পর দেখি আকাশে ডানাবিহীন উড়ন্ত মানখি(মানুষ +পাখি)।নিজেকে সুপারম্যান কিংবা কৃষ টাইপের কিছু একটা মনে হচ্ছিল তখন। 
দেবী সবকিছুই ঠিকঠাকই মেইনটেইন করছিলেন কিন্তু হঠাৎ বোধহয় ঘুম দেবতার সাথে রোমাঞ্চ করতে করতে তিনি আমার ব্যাপারে খানিকটা উদাসীন হয়ে গেছিলেন। নয়ত,দুই জনের রোমাঞ্চকালীন সময়ে লোকাল ট্রেনের স্পিডটা মেইল ট্রেনের স্পিডে উঠায় যাত্রীর ছিট থেকে ছিটকে পড়েছিলাম আমি।  
বলি,ও দেবতা, লোকাল চালাও আর মেইল চালাও যাত্রী কেন পড়ে?? :p
যাই হোক ছিটকে পড়লাম তো পড়লাম তাও আবার মালীর ঘাড়ে।
আরে বাবা, এত জায়গা রেখে ওই খানেই ফেলতে হলো!
চেহারাটা এই মুহূর্তে মনে করতে পারছি না।তবে বেশ পুরোনো চেহারা।আই মিন, অনেক পুর্ব পরিচিত।হয়ত এক সময় তার জন্য আমিই পাগল ছিলাম!  কিন্তু,
মনের ঘরের জানালা দরজায় বোধহয় একটু বেশিই মরিচা ধরে গেছে।না হলে এত চেষ্টা করেও কিছুতেই ওর নাম মনে করতে পারছি না কেন!
বোধহয় শশী বা কুশি এই জাতীয় কোন একটা নাম ছিল ওর। হাল্কা গড়ন,দুধে আলতা গায়ের রং,মাথার মেঘকালো চুলগুলো ছেড়ে দিলে কোমড় ছুই ছুই করে আর ভাসা ভাসা চোখ যেন সবসময় স্বপ্ন দেখে। আমি বোধকরি একবার ওকে খোলা চুলে বৃষ্টিতে ভিজতে দেখেছিলাম।
সেদিন ওর পড়নের আকাশি স্যালোয়ার কামিজ ভিজে শরীরের সাথে আটকে গেছে।সামনের চুলগুলো থেকে ফোটা ফোটা বৃষ্টি কণা কপাল চুইয়ে গাল বেয়ে ঠোটের কার্নিশে এসে মিশেছে আর ও আলতো ভাবে ওড়নার আচল দিয়ে গড়িয়ে পরা মুক্ত কনা মুছার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে।।
এভাবেই ওকে প্রথম দেখেছিলাম বোধহয়। কিন্তু কি আশ্চার্য আজ ওর নামটাই মনে নেই!!

স্বপ্নের মধ্যেও স্বপ্নদেবীর এই অহেতুক রসিকতায় কিছুক্ষন স্তব্ধ হয়ে গেলাম। স্বপ্ন দেখছি, আমি সুপারম্যানের মত উড়ে চলেছি।হঠাৎ আমার সুপার ন্যাচারাল ক্ষমতা নষ্ট হয়ে গেলো।আমি হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়ে যাচ্ছি। ঈশ্বর আল্লাহ, পীর-আউলিয়া সবার নাম ধরে ডাকা ডাকি করছি কিন্তু কোন লাভ হচ্ছে না। শেষ পর্যন্ত মরে যাবার আগে চোখটা বন্ধ করে প্রিয় মানুষগুলোর মুখ মনে করার চেষ্টা করছি।
নাহ!কারো কথাই মনে আসছে না।বরং মনে হচ্ছে,  এই বুঝি আমার জীবনের সাঙ্গ হবে এখানেই।।
কিন্তু কি আশ্চার্য,  আমি এত উঁচু থেকে পড়লাম কিন্তু মরলাম না। অবশ্য স্বপ্ন ছিলো বলেই এই অসম্ভবও সম্ভব হয়েছে।।এই যা!  এখন তো নিজেকে অনন্ত জলিল টাইপের কিছু একটা মনে হচ্ছে!! :p
যাই হোক, মাটিতে পরে যখন আমার চোখ খুললাম,তখন দেখি;পাশে সেই মেয়েটি। কি যত্ন করে আমার সেবা করছে!  আহা!
সামান্য কাটা ছেড়ায় বাংলা সিনেমার মলম লাগানো থেকে শুরু করে ব্যান্ডেজ, মন্ডেজ(মনের ব্যান্ডেজ) ইত্যাদি ইত্যাদি।   আর আমি কিনা তার নামটাই মনে করতে পারছিনা এখন।এমন কি স্বপ্নেও বেশ কয়েকবার চেষ্টা করেছি নাম মনে করতে,পারিনি। তবে সেই স্বপ্নের মধ্যে আমার কাটিয়ে দেয়া রোমাঞ্চকর, রোমান্টিক বছরটাও কাটিয়ে দিয়েছি বিনা নাম জেনে। কিভাবে যে বছর কেটে গিয়েছিল তা ভাবতেই অবাক লাগছে।আচ্ছা , বাস্তবেও কি এমন হতে পারে?  কি জানি!!!
হঠাৎ করে স্বপ্নের জগতে পার্থিব হস্তক্ষেপ আমার সাধের স্বপ্নটার বারোটা বাজিয়ে দিলো। স্বপ্নের মধ্যে পার্থিব  কে যেন জোরে জোরে ডাকছিল।ঘুম ভেঙে গেলো। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি বারান্দার গেটে পত্রিকাওয়ালা।
"ভাই, আছেন?  এ মাসের বিলটা দেন।"
মনে মনে ভাবলাম, আরে ব্যাটা, আগে আমার স্বপ্ন ভাঙার ক্ষতিপূরণটা দিয়ে যা।তারপর বিল দেব!!
ইস!  কি সুন্দর স্বপ্নই না দেখছিলাম!!  এর মধ্যেও ডিস্ট্রার্ব??

পত্রিকাওয়ালা কে বিল দিয়ে বিদায় করে কিছুক্ষন শুয়ে শুয়ে
স্মৃতির ধুলো জমা ময়লা পাতা গুলো আরেকবার ঝেরে পরিস্কার করার চেষ্টা করলাম কিন্তু লাভ হলো না। আমার স্বপ্নে দেখা সেই মেয়েটার নামও আর জানা হলো না।।

শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

  • ১২:৪১:০০ PM

মৃত্যুর তৃপ্তি
এস এম হারুন অর রশিদ

ওদের রক্তের পিপাসা মেটেনি
ওরা রক্ত পিপাসু,পশুর দল।
নেড়ে কুকুরের মত।
নেড়ে কুকুরের মত
চেটে চেটে খেয়েছে ঐ পশুগুলো,
রাজপথে যে তাজা রক্ত ঢেলেছিলাম
আমি- আমরা।
হিংস্রে নেকড়ের মত, টেনে-হিঁচড়ে আমার
আমাদের লাশগুলো করেছিল বীভৎস।
রাইফেলের বেয়ানট দিয়ে,
শকুনের মত খুবলে, খুবলে, আমায়-
আমাদেরকে করেছিল, ক্ষত- বিক্ষত।
পশু ওরা,
ওরা কুকুর,হায়না- শকুনের দল।

সবার অলক্ষে আমার যে লাশ
পুঁতে রেখেছিল, বুড়িগঙ্গার তীরে।
আজ ৬৪ বছর পর কোদালের আঘাতে
জেগেছি আমি।
আমার লাশের গায়ে মাংশের
প্রলেপ নেই। যা আছে-
মাথার খুলিতে বুলেটের গর্ত আর-
কয়েকটা পাঁজরের হাড়।

আমি ভেবেছিলাম,
হয়ত কোন পশু, ওদের মত,
রাইফেল হাতে বলবে-
“ ডাল দো আন্দার,
কই পরোয়া নেহি, যো ভি হো”

কিন্তু এ কি?
কোন এক বাঙ্গালী ভাই
মিষ্টি অথচ করুনার স্বরে বলছে-
“ ইস ! কংকালটার খুলিতে বুলেটের
আঘাত ! আহা !!”

আজ ৬৪ বছর পরও-
কারো মুখে বাংলা কথা শুনে
আমি ভুলে গেছি-
সেই দুর্বিষহ পরিনতির কথা,
মিছিলে সেই বুলেটের আঘাত,আমার মৃত্যু।।

প্রকাশকালঃ ২০১৪
গ্রন্থঃ বর্ণে একুশ

  • ১২:৩৯:০০ PM

  কষ্ট
        নীলকান্ত

একবার যখন, বুকের পাঁজর ভেঙ্গেছিল
আমি কেঁদেছিলাম।
একবার যখন মন দিয়েছিলাম
আমি ভেবেছিলাম,
আমি নিশ্চুপ ছিলাম।
         
দ্বিতীয় বার যখন মনটা শান্ত ছিল
কারো করাঘাতে অশান্ত হল
আমি স্তব্ধ হলাম।
দ্বিতীয় বার যখন হৃদয় ভাঙলো
সেবার আমি কাদিনি
তবে খুব কষ্ট পেয়েছিলাম।

তাই আর কারো হাতছানি
আমায় কাছে ডাকতে পারেনি,
বিশ্বাস ভাঙা হৃদয়ে আর,
কখনো এতটুকু বিশ্বাস জমেনি।

কিন্তু হঠাৎ -
কেউ একজন চুপিসারে
হৃদয়ের ঘরে সিঁধ কেটে
আমার ঘুমন্ত হ্রিদয়ে,জাগ্রত নিরাশাকে
আশার আলেয়াতে আলো জ্বালালো।
হঠাৎ আলোর ঝলসানিতে যখন
এই হৃদয় ঝলসে যাচ্ছে,
বিশ্বাস ভাঙা হৃদয়ে বিশ্বাসের
চারাগাছে দু একটা কচি পাতা গজিয়েছে
ঠিক তখনই-
ঠিক তখনি,আবারো সেই একই পরিনতি।

বুকের পাঁজর দুমড়ে মুচড়ে গেলো,
হৃদয়ে বিশ্বাসের আলো নিভে গেলো,
ভেঙে গেলো সাজানো স্বপ্ন,
স্বপ্নের বাসর।

বেদনার নীল বিষে,
কস্তের ছুরিতে হৃদয়টা রক্তাক্ত,
ঝরে গেলো সব-
একটা হৃদয়,
কিছু স্বপ্ন
কিছু ভালবাসা,
কিছু আশা।।


কিন্তু-
কিন্তু আমি কাদিনি-
বুকের ভেতর থেকে কস্তের অট্টহাসিতে
করেছিলাম পৃথিবী প্রকম্পিত।
আজ আর,
কষ্ট পাই না, কষ্ট বুঝি না-
শুধু হাসতে জানি।
হা হা হা আমি হাসতে জানি।।



  • ১২:৩৬:০০ PM
হৃদয়ের আস্ফলন
           নীলকান্ত



অথৈই সমুদ্রের মাঝে দাড়িয়ে আছে
দুটি দ্বীপ।
তার একটিতে তুমি, অন্যটিতে আমি।
দুজনার দেখা নেই, কথা নেই,আছে শুধু
প্রত্যাশা।
তা কি জানো?
একদিন তোমায় পাব।।

নির্জনে তোমার কথা হয়
সমুদ্রের সাথে।
আমার কথা হয় তোমার দিকে বয়ে
যাওয়া বাতাসের সাথে।
শুধু কথা হয়না তোমার আমার।

সমুদ্রের বাতাসে বলাবলি করে।
কিন্তু সে কথা তুমি বুঝো না।
বুঝিনা আমিও।
তুমি কান পেতে থাক বাতাসে
আর আমি সমুদ্রে।


এমনি ভাবে আমাদের কথাগুলি
জমা হয়।
একদিন বলা হবে বলে।
তোমাকে পাব বলে।

মাঝে মাঝে সমুদ্রটা উত্তাল হয়,
বুঝি, তোমার কথা সে আমাকে বলছে।
বাতাসের তাণ্ডব চলে,
বুঝি আমার কথা তোমার কানে পৌঁছেছে।

সমুদ্রের উত্তাল জলরাশি আমাকে
বলে-
তুমি নাকি খুব কষ্টে আছো।
অবিরত তোমার চোখে অশ্রু ঝরে
তোমার হৃদয়ের জলোচ্ছ্বাসে,
সবকিছু উন্মাদ হয়ে গেছে।
নির্বাক সমুদ্রটাও।
তোমার চোখের অশ্রু সমুদ্রের
জলে মিশে, হয়েছে প্রলয়ংকারি
জলোচ্ছ্বাস।
ভেসে গেছে সব।
শুধু ভাসিনি আমি।।

বাতাসের তাণ্ডবে বুঝেছি-
তোমার হৃদয়ে বয়ে চলেছে একহাজার মাইল
বেগে টর্নেডো, ঘূর্ণিঝড়।
অবিচল অতঃপর-
চেয়ে আছো আমারি পথ চেয়ে
আমারি মত করে।
Writer information NILKANTO