:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

  • ১২:৩৭:০০ AM
যে পদ্মফুলের প্রেমে পড়েছি
সে তো অন্য কারো জলসীমানায়,
তবুও কেন মাতাল এ মন, 
তারই গন্ধে নিজেরে মাতায়!  

আমি এক শুষ্ক মরু, 
যদিও আজও হইনি কারো।
তবুও নিজেরে লুকায়ে রাখি
বর্ণচোরা স্বভাব আমার।।



আরেকটু আগে দেখা হওয়া উচিত ছিল আমাদের।
যখন কুমারীত্বের অহংকারে তুমি ছিলে বুদ
আর আমি তৃষ্ণার্ত দাঁড়কাক হয়ে খুঁজেছি
ভালবাসার পুরোনা শরাব।

আরেকটু আগে। 
যখন তুমি আমি পিছুটান হীন, স্বাধীন।
ছিল না কিছুই  ফিরে তাকাবার।।
বুদ হয়ে থাকা আমি, নেশায় তোমার।


Writer information NILKANTO