:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

  • ১২:৩৮:০০ AM
sunil-gangopadhyay photo
সুনীল গঙ্গোপাধ্যায়

হঠাৎ নীরার জন্য
- সুনীল গঙ্গোপাধ্যায়---

আমি কী রকম ভাবে বেঁচে আছি
বাস স্টপে দেখা হলো তিন মিনিট, অথচ তোমায় কাল
                                   স্বপ্নে বহুক্ষণ
দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধুপারে–দিকচিহ্নহীন–
বাহান্ন তীর্থের মতো এক শরীর, হাওয়ার ভিতরে
তোমাকে দেখছি কাল স্বপ্নে, নীরা, ওষধি স্বপ্নের
নীল দুঃসময়ে।

দক্ষিণ সমুদ্রদ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি
আজই কি ফিরেছো?
স্বপ্নের সমুদ্র সে কী ভয়ংকর, ঢেউহীন, শব্দহীন, যেন
তিনদিন পরেই আত্মঘাতী হবে, হারানো আঙটির মতো দূরে
তোমার দিগন্ত, দুই উরু ডুবে কোনো জুয়াড়ির সঙ্গিনীর মতো,
অথচ একলা ছিলে, ঘোরতর স্বপ্নের ভিতরে তুমি একা।

এক বছর ঘুমোবো না, স্বপ্নে দেখে কপালের ঘাম
ভোরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয়
বরং বিস্মৃতি ভালো, পোশাকের মধ্যে ঢেকে রাখা
নগ্ন শরীরের মতো লজ্জাহীন, আমি
এক বছর ঘুমোবো না, এক বছর স্বপ্নহীন জেগে
বাহান্ন তীর্থের মতো তোমার ও-শরীর ভ্রমণে
পুণ্যবান হবো।

বাসের জানালার পাশে তোমার সহাস্য মুখ, ‘আজ যাই,
                                   বাড়িতে আসবেন!’

রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল।
‘একটু দাঁড়াও’, কিংবা ‘চলো লাইব্রেরির মাঠে’, বুকের ভিতরে
কেউ এই কথা বলেছিল, আমি মনে পড়া চোখে
সহসা হাতঘড়ি দেখে লাফিয়ে উঠেছি, রাস্তা, বাস, ট্রাম, রিকশা, লোকজন
ডিগবাজির মতো পার হয়ে, যেন ওরাং উটাং, চার হাত-পায়ে ছুটে
পৌঁছে গেছি আফিসের লিফ্‌টের দরজায়।

বাস স্টপে তিন মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ।।
  • ১২:২৪:০০ AM
sottendronath dotto photo
সত্যেন্দ্রনাথ দত্ত
ঝর্ণা
- সত্যেন্দ্রনাথ দত্ত

ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!
তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা!
     অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে,
     গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,
তনু ভরি' যৌবন, তাপসী অপর্ণা!
            ঝর্ণা!
পাষাণের স্নেহধারা! তুষারের বিন্দু!
ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু|
     মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও-অঙ্গে,
     চুমা-চুমকীর হারে চাঁদ ঘেরে রঙ্গে,
ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা!
             ঝর্ণা!
এস তৃষার দেশে এস কলহাস্যে -
গিরি-দরী-বিহীরিনী হরিনীর লাস্যে,
     ধূসরের ঊষরের কর তুমি অন্ত,
     শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত;
ভরা ঘট এস নিয়ে ভরসায় ভর্ণা;
             ঝর্ণা!
শৈলের পৈঠৈয় এস তনুগত্রী!
পাহাড়ে বুক-চেরা এস প্রেমদাত্রী!
     পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো,
     হরিচরণ-চ্যুতা গঙ্গার প্রায় গো,
স্বর্গের সুধা আনো মর্ত্যে সুপর্ণা!
             ঝর্ণা!
মঞ্জুল ও-হাসির বেলোয়ারি আওয়াজে
ওলো চঞ্চলা ! তোর পথ হল ছাওয়া যে!
     মোতিয়া মোতির কুঁড়ি মূরছে ও-অলকে;
     মেখলায়, মরি মরি, রামধনু ঝলকে
তুমি স্বপ্নের সখী বিদ্যুত্পর্ণা
             ঝর্ণা!

সোমবার, ২৭ মে, ২০১৯

  • ১০:৫৭:০০ PM
জবা


আমারে লইয়া সুখী হও তুমি ওগো দেবী শবাসনা,
আর খুঁজিও না মানব-শোনিত, আর তুমি খুঁজিও না|
আর মানুষের হৃত্ পিণ্ডটা নিওনা খড়গে ছিঁড়ে,
হাহকার তুমি তুলো না গো আর সুখের নিভৃত নীড়ে|
এই দেখ আমি উঠেছি ফুটিয়া উজলি পুষ্পসভা,
ব্যথিত ধরার হৃত্ পিণ্ডটি আমি যে রক্তজবা|
তোমার চরণে নিবেদিত আমি, আমি যে তোমার বলি,
দৃষ্টি-ভোগের রাঙ্গা খর্পরে রক্ত কলিজা-কলি|
আমারে লইয়া খুশি হও ওগো, নম দেবি নম নম,
ধরার অর্ঘ্য করিয়া গ্রহণ, ধরার শিশুরে ক্ষম|

Satyendranath Dutta
  • ১০:৫৫:০০ PM
কেউ কথা রাখেনি



কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটলো, কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক বোষ্টুমী তার
আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু
শুনিয়ে যাবে
তারপর কত চন্দ্রভূক
অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই
বোষ্টুমী
আর এলোনা
পঁচিশ বছর প্রতিক্ষায় আছি।
মামা বাড়ির মাঝি নাদের
আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল
দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর
ভ্রমর
খেলা করে!
নাদের আলী, আমি আর কত বড় হবো?
আমার মাথা এ ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর
তুমি আমায়
তিন প্রহরের বিল দেখাবে?
একটাও রয়্যাল
গুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স
দেখিয়ে দেখিয়ে চুষেছে
লস্করবাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের
গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ
পরা ফর্সা রমণীরা
কত রকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন,
দেখিস, একদিন, আমরাও…
বাবা এখন অন্ধ, আমাদের
দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স,
সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবেনা!
বুকের মধ্যে সুগন্ধি রুমাল
রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের
ভালবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ
হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয়
প্রাণ নিয়েছি
দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল
কাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন
করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার
বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটল, কেউ কথা রাখে না!
কপিরাইট© নীলকান্ত সময় 2:57:00 PM 

  • ১০:৫৩:০০ PM

         
প্রিয় সূপর্ণা,
                 তুমি বলছিলে, “সারাটা জীবন ছায়া হয়ে, আমি তোমার পাশে থাকব”।আমি সেদিনও বুঝিনি তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি ভেবেছিলাম সারা জীবন তুমি আমার হাত ধরে পাশা-পাশি হাঁটবে, অচেনা-অজানা জীবনের বন্ধুর পথ এক সাথে পাড়ি দেব। কিন্তু দেখ, আজ আমাকে একা একা এতটা পথ আসতে হল তোমাকে ছাড়া।
সেদিন হেমন্তের মধ্য দুপুরে যখন হেঁটে চলেছি গ্রামের ওই মেঠো পথ ধরে। হটাৎই মনে হল আমার পেছনে কে যেন আমাকে অনুসরণ করছে। এক ঝাঁপটা দক্ষিনা বাতাসে তোমার শরীরের মিষ্টি গন্ধ পেলাম। পেছনে ফিরে তাকাতেই দেখি আশে-পাশে কেউ নেই। নিজের অজান্তেই তোমার নাম ধরে একবার ডেকে ফেললাম, “সুপর্ণা”। আমি ভুলেই গিয়েছিলাম তুমি নেই, তুমি কখনো আসবে না।

এতটা  বছর ধরে,এত পথ পাড়ি দিলাম একা একা।তুমি আমার সাথে ছায়া হয়ে থাকবে বলেছিলে কিন্তু যখনই তোমার ছায়া খুজে ফিরি তখনই দেখি আমারি ছায়া। তুমি কথা রাখনি।আজ তোমার বিরুদ্ধে অভিযোগ করতে ইচ্ছে করছে।কিন্তু কিভাবে করব বল? তুমি তো সেই কবেই না ফেরার দেশে চলে গেছ আমাকে একাকী করে।
তোমার স্মৃতি গুলোর ভার আমি আর বইতে পারছি না, সুপর্ণা ।তাই এই শেষ চিঠি তোমার কাছে ঠিকানা বিহীন পাঠিয়ে দিলাম। ভালো থেকো তুমি।

ইতি
নীলকান্ত

Writer information NILKANTO