:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

  • ৯:৩১:০০ PM
জানি আমায় ছেড়ে তোমার হাতে
এখন অন্য কারো হাত,
তোমার বুকে অন্য কেউ
আমার একলা কাটে রাত।। 

ফেলে আসা সেসব পৌষের শীত  
কুয়াশায় ঘেরা দিন,
বুকের মাঝে উষ্ণতা খুঁজে ফেরা 
কতশত স্বপ্নে ছিল যে রঙিন।।
ডিম লাইটের সবুজ আলোয় 
সংসারের মানে খোঁজা,
ফেলে গেছো দূরে তবু আজো
সেই স্মৃতিগুলো আছে তাজা।

আমাদের সেই সব দিন রাত।।

জানি আমায় ছেড়ে তোমার হাতে
এখন অন্য কারো হাত,
তোমার বুকে অন্য কেউ
আমার একলা কাটে রাত।।

আকাশের চাঁদ,র‍্যুপালি জোসনা
জোনাকিদের সাজঘর। 
গোধূলির রঙে লেখা হত কত
গল্প অতঃপর।
সবই ঠিক ছিল, তবু তুমি ছিলেনা,
না, তোমার মাঝেতে আমি।
অতিথি পাখির মত ঋতু বদলে
দূর অজানায় দিলে পারি।।

তাই আজো নিঃসঙ্গ এই রাত।

জানি আমায় ছেড়ে তোমার হাতে
এখন অন্য কারো হাত,
তোমার বুকে অন্য কেউ
আমার একলা কাটে রাত।।







শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

  • ১২:২৯:০০ AM
এভাবেই অপেক্ষায় কেটে যাবে সময়
তুমি ঘুমের রাজত্বে আর আমি অন্ধকারের পাহারায়।

অথবা ঘুমোবে বলে এক প্রান্তে সংযোগ বিচ্ছিন্ন, তো অন্য প্রান্তে নতুন সংযোগ,
কারো বুকে হাহাকার তো,কেউ কুড়োবে ভালবাসা।
এভাবেই ত শেষবার, সব শেষ হয়েছিলো আমাদের!
তুমি ঘুমের রাজ্যে স্বপ্নেবিভর,
আমি স্বপ্নহারা,ঘুমছাড়া।।

(মিসড কল)
-"সন্দেহ দূর হলো?"
কবিতা লিখছি।
কোন এক অন্ধ বিশ্বাস এর ফসল ছিলো অবিশ্বাসের ক্ষড়্গ বাণ,
আমার ছিল বিশ্বাস আর তোমার ছিল অন্য টান।
কবিতা লিখতেছি। এগুলোকে সিরিয়াসলি নিও না।কেমন?😊

-"না না,সিরিয়াসলি নিব কেন? আমি তো জানি আপনি এসব কেন লিখছেন?"

মিসড কল তো, তোমায় মিস করছি তাই দিয়েছি।
সন্দেহ কোথায় থাকবে বলো।
আর্তনাদে বুকটা ভারী,তোমার কি আর সময় হলো?

আমি কবি মানুষ, একটু আধটু বোকা সোকা।
তোমার প্রেমে অন্ধ বলেই, এতবড় খেয়েছি ধোকা।
আমার না হয় ঘুম আসেনা,
তাই বলে তো আর তোমার ঘুম ভাঙাতে পারিনা,তাই না?😊

কেমন হলো কবিতাটা বলো তো?


শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

  • ১১:৩৬:০০ PM


তোকে নতুন করে ভালবাসার পর ভুলে যেতে চাই 
আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
তোর ঠোঁটে একে দিতে চাই চুম্বনের রেখা,
অতৃপ্ত আত্মার স্বর্গে যাবার পথ।  

তোকে ভালবেসে, তোর চোখে খুঁজে নিতে চাই
বেহেশতের অমৃতরস, দুধেল নদী,
 কাউসারের রাহীক্ব।
তোকে ভালবেসে তোর বুকে খুঁজে নেব,
বেহেশতের মিশক আম্বরের ঘ্রাণ।। 

তোকে ভালবাসার পর, আরেকটা ইলিয়ড-ওডিসি লিখতে চাই,
আরেকটা ট্রয় ধ্বংস হলে হোক,
হেলেনের বুকে মেখে থাক রক্তের গন্ধ-
আমাকে আর তোকে নিয়ে লেগে যাক তীব্র দ্বন্দ্ব
দেবদেবী তে।
আমি তখন,
তুই নামের আফ্রিদিতীর প্রেমে বুদ হবো,
যুদ্ধ ঘোষনা করব দেবালয়ে।

তোকে নতুন করে ভালবাসার পর ভুলে যেতে চাই
আমার পাপ আর পূণ্যের হিসাব নিকাশ।
আরেকবার নিক্ষিপ্ত হতে চাই তোর বুকে-
নিষিদ্ধ গন্ধব ফল ছুঁয়ে।।

তোকে ভালবাসার পর আর কোন অযুহাত নয়,
রামায়ণে লিখে দেব মহাভারত,
সিন্ধুর বুকে লাগাম টেনে ধরব কাশিমের ঘোড়ার,
তোর বুকের তিল ছুয়ে ঘোষনা করব
আরেকটা বিশ্বযুদ্ধ।।

তোকে নতুন করে ভালবাসার পর ভুলে যাব
আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
তোর ঠোঁটে একে দেব চুম্বনের রেখা,
অতৃপ্ত আত্মার স্বর্গে যাবার পথ।।

- নীলকান্ত©
  • ১১:৫৯:০০ AM

তোকে নতুন করে ভালবাসার পর ভুলে যেতে চাই আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
তোর ঠোঁটে একে দিতে চাই চুম্বনের রেখা,
অতৃপ্ত আত্মার স্বর্গে যাবার পথ।  

তোকে ভালবেসে, তোর চোখে খুঁজে নিতে চাই
বেহেশতের অমৃতরস, দুধেল নদী, 
কাউসারের রাহীক্ব।
তোকে ভালবেসে তোর বুকে খুঁজে নেব,
বেহেশতের মিশক আম্বরের ঘ্রাণ।। 

.......(সংক্ষিপ্ত) 
- নীলকান্ত
০২:০০:০০
০৯/১০/২০ইং

সোমবার, ১৩ জুলাই, ২০২০

  • ৯:৩৮:০০ AM


প্রিয়তমা,
কতদিন হলো, বল তো!
স্বপ্নভাঙা কষ্ট গুলির সুখ হারানোর  আর্তনাদের?
কতরাত গেল, ভাবো তো!
আঁধার ঘরে চক্ষু দু'টির নিদ হারানোর অশ্রুজলের?
দু-চার দিন? বছর,যুগ কিংবা শতাব্দী?
হবে হয়ত।
জানো,
সময়ের মিথ্যে অহংকারে কত দিন রাত হয়?
কত রাত তার জোসনা হারায় সূর্য তাপে?
জানো হয়ত।!
ডানাভাঙা পাখির মত স্বপ্নগুলোর আর্তনাদে 
দিনের আলো গোধূলির সাথে সাথে রাতের আধারে হারায়।
আমি ভাবি,এই তো আজ রাতটা বুঝি আমার। 
পূব আকাশে সকালের উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে ভাবি,
আজকের দিনটা বুঝি আমার।

কিন্তু হায়! 
সেই দিন আর আমার থাকে না, 
সেই রাত আর হয় না আমার।
এই সব দিন-রাত্রী আজ আমার বড় অচেনা।
যার দিনের আলোয় থাকে না সুখ
রাতের আঁধার স্বপ্ন পোড়ায় বুক।
বরং কষ্টের ঝিঝিপোকাগুলো সারা রাত ধরে ডুকরে কাঁদে।
ডানা ভাঙা  স্বপ্নগুলো আগ্নি গোলায় পুড়তে থাকে।
এক আকাশ স্মৃতির মেঘেরা রাতের আধারে টপটপ করে ঝরে পড়ে বৃষ্টি হয়ে!
ঝরতে থাকে।
চোখের কার্নিশে জমা হয় বেদনার জলোচ্ছ্বাস । স্বপ্ন পোড়া কষ্ট গুলো বুকের ভেতর আইলা কিংবা
 সিডরের মত সবকিছু তছনছ করে দেয় ।
থমকে যায় সময়, 
আমি বুদ হয়ে থাকি স্মৃতির আফিমের নেশায়।

সেই সব কয়েক হাজার শতাব্দীর ফেলে আসা স্মৃতিতে।
তোমার আমার ফেলে আসা অতীতে।
প্রিয়তা,
তোমারও কি এমনি হয়?
তুমিও কি ডুকরে কাঁদো,স্বপ্ন পোড়ার আর্তনাদে!
তুমিও কি অশ্রু ঢালো,
জড়িয়ে স্মৃতি বুকের মাঝে মধ্যরাতে,
কষ্ট নিয়ে মিথ্যে তাদের অপবাদে??
হবে হয়ত।
হয়ত তুমিও আমার মত কষ্টে আছো। নষ্টা মানুষের ভ্রষ্টা হওয়া এই ধরাতে!!
#নীলকান্ত© 
প্রকাশঃ ২০১৫ ইং
(পরিমার্জিত)
আবৃত্তিঃ YOUTUBE এ "নীলকান্তের কবিতা" খুঁজুন। 
Writer information NILKANTO